1 Answers
আপনি যদি ব্লগিং শুরু করে থাকেন এবং অনলাইনে নিয়মিত ঘাটাঘাটি করে থাকেন, আপনি গুগল অ্যাডসেন্স সম্পর্কে শুনেছেন। গুগল অ্যাডসেন্স হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আডভারটাইজিং মাধ্যম, যার মাধ্যমে আপনি আপনার ব্লগে গুগলের বিজ্ঞাপন দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। উপরের চিত্রে লাল অংশটুকু হলো গুগল অ্যাড এই পোষ্টে আমি আপনাকে অ্যাডসেন্স সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেয়ার চেষ্টা করব। এটি Google (বিশ্বের আইটি জায়ান্ট) এর মালিকানাধীন। আপনার পেমেন্ট নিশ্চিত। এটি Google এর আয়ের একটি বড় অংশ তৈরি করে। গুগলের মাসিক আয় সম্পর্কে আপনার নিশ্চয় ধারণা আছে। এই আয়ের কিছু অংশই গুগল আপনাকে দেয় প্রকাশক হিসেবে। অ্যাডসেন্স বিজ্ঞাপনগুলি মোবাইল ডিভাইসগুলিতেও দেয়া যায়। //www.google.com/adsense পূরণ করে এমন যে কোনও ওয়েবসাইটের সাথে যে কেউ অ্যাডসেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে। অ্যাডসেন্স এর কঠোর নিয়ম আছে যা কোন কারণে লঙ্ঘন করা উচিত নয়। একটি অ্যাডসেন্স প্রকাশক হিসাবে আপনার দায়িত্ব এবং নিয়ম অনুসরণ করাও আপনার গুরু দায়িত্বের মধ্যে পরে। অ্যাডসেন্স ডেস্কটপ ওয়েবসাইট, ভিডিও, গেমস, মোবাইল অ্যাপস এবং আরও অনেক কিছুর জন্য উন্মুক্ত। অ্যাডসেন্স বিজ্ঞাপন টেক্সট এবং ইমেজ সহ বিভিন্ন বিন্যাস এবং মাপ থাকে। অ্যাডসেন্স প্রকাশকদের Google Inc. দ্বারা পেমেন্ট করা হয় যা সম্মানের ভাগীদার গুগল অ্যাডসেন্স পাবার শর্ত ১। আপনার ব্লগ বা ওয়েবসাইট নুন্যতম ৬ মাস পুরনো হতে হবে। ব্যাতিক্রম হতে পারে যদি আপনার ওয়েবসাইট ক্যাটেগরি একক হয় এবং আপনি সুন্দর করে সাজাতে পারেন তাহলে ১ মাসেও সম্ভব। এই ওয়েবসাইট মাত্র ২০ দিনের মাথায় অ্যাডসেন্স ছাড়পত্র পায় কারন হিসেবে বলা যায় ইউনিক ক্যাটেগরি/ Unique Niche- আমার কথা ২। আপনার ওয়েবসাইটে মিনিমাম ৩০-৩৫ টা ইউনিক পোস্ট থাকতে হবে। অবশ্যই আপনার ওয়েবসাইটের ক্যাটেগরির সাথে মিল থাকতে হবে। ৩। আপনার ওয়েবসাইটে সকল পোস্ট/আরটিকেল ইউনিক হতে হবে। কোথাও থেকে কপি করে দেয়া যাবেনা। ৪। অন্য কোন নেটওয়ার্ক এর এড আপনার সাইটে থাকলে, অ্যাডসেন্স আবেদনের পূর্বেই তা স্থগিত রাখুন। গুগল সাধারণত ফ্রেশ ওয়েবসাইট পছন্দ করে। ৫। আপনার ওয়েবসাইট Adult/Hacking রিলেটেড হওয়া যাবেনা। ৬। হোম পেইজ/লেন্ডিং পেইজ সিম্পল রাখুন। সাইট লোডিং টাইম ৩ সেকেন্ডের মধ্যে রাখুন। কারন গুগল স্লো সাইট পছন্দ করেনা। আপনার সাইট স্পীড টেস্ট করুন। ৭। অ্যাডসেন্স কোড আপনার সাইটে সঠিক ভাবে বসান। সকল শর্ত মেনে অ্যাডসেন্স আবেদন করে থাকলে গুগল সাধারণত ৭-১০ দিন সময় নেয় সাইট রিভিউ করার জন্যে। কিভাবে Adsense Account পাবেনঃ গুগল Adsense Account পাওয়ার জন্য, তাদের নির্ধারিত ফর্মে আপনাকে আবেদন করতে হবে। এজন্য নিচের মতো করুন। প্রথমে এখানে যান http://www.google.com/adsense/g-app-single-1 এবার ফর্মটি সঠিক ভাবে পূরণ করুন। তারপর Apply করুন। ১+ দিন অপেক্ষা করুন, তাহলে adsense থেকে আপনার রিপ্লাই করুন। যদি তারা আপনার আবেদনটি approved করে, তাহলে আপনাকে একটি কোড দিবে, এটা আপনি আপনার সাইটে লাগান। যদি approved না করে, তাহলে আপনি আবার Apply করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy