1 Answers

একটি সাধারণ ধরনের ট্রান্সফরমারে দুটি কয়েল থাকে। এর একটিকে হাই ভােল্টেজ (HV) ওয়াইন্ডিং এবং অপরটিকে লাে ভােল্টেজ (LV) ওয়াইন্ডিং বলে। HV ওয়াইন্ডিংয়ে উচ্চমানের ডােল্টেজ প্রয়ােগ করা হয়। ফলে HV ওয়াইন্ডিং টার্মিনেশনের ক্ষেত্রে বড় আকারের বুশিং ব্যবহার করা হয়। আবার LV ওয়াইন্ডিংয়ে অপেক্ষাকৃত কম ভােল্টেজ থাকায় টার্মিনেশনের ক্ষেত্রে ছােট আকারের বুশিং ব্যবহার করা হয়। সুতরাং টেস্ট ব্যাতীত ট্রান্সফরমারের বুশিংয়ের আকৃতি দেখে হাই সাইড বা লাে সাইড চেনা যায়।

8891 views Answered

Related Questions

Next steps