3 Answers

এখানে কানে পানি গেলে কি করণীয় তা জানতে পারবেন। ধন্যবাদ।

4937 views Answered

এখানে কানে পানি গেলে কি করণীয় তা জানতে পারবেন। ধন্যবাদ।

4937 views Answered

পানি কানের মধ্যে ঢুকতেই পারে। ভয় পাবেন না। আমরা ছোটবেলায় প্রকৃতিগতভাবে অনেক কিছুই শিখে থাকি। যেমনটা শিখি কানে পানি গেলে। কানে পানি ঢুকলে সাথে সাথে মুরব্বিরা কান কাত করে ঝাঁকাতে বলতেন। সেই সাথে দাঁতে দাঁতে কাটতে বলতেন। এটা কিন্তু বৈজ্ঞানিক। এটা করতে পারেন। সাথে হাতের তালু দিয়ে কানের ছিদ্রপথে জোরে চাপ দিয়ে কিছুক্ষণ রেখে হাত সরিয়ে নিন। এতে ভ্যাকুয়ামের মতো কাজ করে পানি বের হয়ে আসবে। ভ্যালসালভা মেনুভার করতে পারেন। এর মানে হলো, প্রথমে নাক শক্ত করে চেপে ধরুন। এরপর মুখ শক্ত করে বন্ধ করুন। এখন আস্তে আস্তে নাক দিয়ে বাতাস ছাড়তে চেষ্টা করুন। নাক চেপে ধরেছেন তাই চাইলেও কিন্তু বাতাস বের হবে না। ফলে কানে চাপ পড়বে। এতে পানি বের হয়ে আসতে পারে। এবার যে কানে পানি ঢুকেছে সে দিকে কাত হোন। তবে যাদের কানে সমস্যা আছে যেমন মধ্যকর্ণের ইনফেকশন, তাঁরা এমনটা করতে যাবেন না। আবার নাক দিয়ে খুব বেশি জোরে বাতাস ছাড়ার চেষ্টা করবেন না। এতে কিন্তু কানের পর্দায় সমস্যা হতে পারে।

4937 views Answered

Related Questions

Next steps