1 Answers
অনলাইনে টাকা আয় -ইন্টারনেটে নতুন করে পা রাখা ইউজাররা এই বাক্যটি দেখলেই লাফিয়ে ওঠেন। কেউ কেউ ভেবে বসেন যে এর মাধ্যমে রাতারাতি মিলিয়নিয়ার হওয়াও সম্ভব। আমি এরকম প্রশ্নে সাধারণত অনুমোদন/উত্তর দিইনা, কিন্তু তবুও বরাবরের মত এ ধাঁচের প্রচুর প্রশ্ন বিস্ময়ে বিরিতিহীনভাবে আসতেই থাকে। যতদিন আপনি "কিভাবে আয় করবো?" এই প্রশ্নটার উত্তর নিজ থেকে জানবেননা ততদিন বুঝবেন যে আয় করার যোগ্যতা আপনার এখনো হয়নি। বাস্তব জীবনের মত এখানেও আয় করতে পরিশ্রম, ইনভেস্টমেন্ট, স্টাডি আর অধ্যাবসায়ের প্রয়োজন হয়। আপনি কিছু না জেনে ইন্টারনেটে আয় করতে পারবেননা। PTC, Captcha entry এ টাইপের সহজ কাজের নাম শুনে থাকবেন, কিন্তু বিশ্বাস করুন- এগুলো শুধু আপনার মূল্যবান সময় নষ্ট করবে, এখানে লাভের আশা করা যায়না বললেই চলে। পরবর্তীতে যখন প্রশ্ন করবেন তখন "কিভাবে আয় করবো?" এটা জিজ্ঞেস না করে আয় করতে আপনার কি যোগ্যতা প্রয়োজন আর সেগুলো কিভাবে অর্জন করবেন তা জিজ্ঞেস করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy