2 Answers

Window 8  এবং Windows 7  এর সেটআপ এর তেমন কোন পরিবর্তন নেই। দুইটা একই ভাবে করা হয়। 

 সেটআপ দেওয়ার নিয়ম দেওয়া হলঃ

প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল, আপনি আপনার কম্পিউটারে Window 8  এর CD  টি প্রবেশ করান। তারপর আপনার কম্পিউটারটি Restart  করুন, এবং চালু হওয়ার সময় F10  বাটনে চেপে CD  Boot  করান অথবা কিছুক্ষন পর Press any key to  boot from CD … লেখা আসবে । এই লেখাটি আসলে আপনার কীবোর্ড থেকে যেকোন একটা Key প্রেস করুন।। 

এবার আপনি কিছুক্ষন অপেক্ষা করুন, কিছুক্ষন অপেক্ষা করার পর দেখবেন আরেকটা অপশন চলে আসবে। সেখানে আপনি আপনার কম্পিউটারের জন্য ভাষা, সময় ও ইনপুট ভাষা সিলেক্ট করবেন। 

এবার আপনি এই ঘর গুলোতে লেখার পর Next  বাটনে ক্লিক করুন। তারপর দেখবেন আরেকটি অপশন আসবে। সেখানে আপনার তেমন কিছু করা লাগবে না শুধু Install  বাটনে ক্লিক করুন। 

তার পরপরই দেখবেন আরেকটা অপশন চলে আসছে। সেখানে আপনি আপনার সিরিয়াল কী দিয়ে নিন। (সিরিয়াল কী CD  তে দেওয়া থাকে।  এরপর Next  বাটনে ক্লিক করে নিন। 

এবার আপনি যেই অপশন দেখছেন সেখানে আপনি শুধু I Accept the license terms এ ক্লিক করে Next  দিয়ে দিন। 

এবার যেটা সবচাইতে বেশী গুরুত্বপুর্ন সেটা হল আপনি কোন ড্রাইভে আপনার Windows  8 সেটআপ দিবেন।  Custom:Install Windows only (advanced) ক্লিক করুন। 

Custom:Install Windows only (advanced) এ ক্লিক করার পর

 আপনি যে ড্রাইভে আপনার Window 8  টি সেটআপ দিতে চান। সে ড্রাইভ টিকে সিলেক্ট করুন 

এখানে আপনি সেই ড্রাইভটিকে সরাসরি ফরমেট করে দিন। (সব গুলো ড্রাইভ ডিলেট করে দিয়েন না। শুধু সেই ড্রাইভটি ডিলিট করুন যেটিতে সেটাপ দিবেন) একই ভাবে আপনি দেখবেন কিছু ছোট ছোট ড্রাইভ আছে যার সাইজ প্রায় ১০০, ১০ মেগাবাইট। সেগুলোও ডিলেক্ট করে নিন। তারপর দেখবেন সব মিলিয়ে একটি খালি ড্রাইভে পরিণত হয়েছে। এবার সেটিকে সিলেক্ট করে নিন। তারপর New তে ক্লিক করেন। 

তারপর আবারও Ok দিন। 

এবার আপনি সরাসরি Next বাটনে ক্লিক করে নিন।

এবার আপনি বসে থাকুন কিছুক্ষন কারণ আপনার Window 8  সেটআপ নিচ্ছে। সেটআপ হওয়ার মাঝে  আপনার কম্পিউটারটি একবার Restart নিবে। 

এটি একা একা Restart  নিয়ে নিবে তারপর সম্পুর্ন হলে নতুন একটি Window  আসবে। 

Getting devices ready  ৫০% থেকে ১০০% হওয়ার পর আবারও নতুন একটি Window 

আসবে। 

এরবার আপনার পিসি Restart  নিবে। তারপর পিসি চালু হওয়ার পর আপনি আপনার পিসির নাম দিন।

তারপর Next  বাটনে ক্লিক করে নিন। তারপর আরেকটি Window  দেখতে পারবেন। 

তারপর আপনি Use express settings  এ ক্লিক করুন। 

কিছু করার দরকার নেই। শুধু Next  বাটনে ক্লিক করে দিন। 

কিছুক্ষন অপেক্ষা করার পর আরেকটি পেজ আসবে।

আবারও কিছুক্ষন অপেক্ষা করেন তারপর কিছুক্ষনের মধ্যেই  আপনার পিসিতে Windows 8  থাকবে আপানার পছন্দের ন্যায়।

2735 views

উইনডোজ ৮ সেটাপ দেয়ার পদ্ধটি এখানে 

2735 views

Related Questions