একটি ধাতব মুদ্রা ও একটি পালক বায়ু শূন্য স্থানে উপর হতে এক সঙ্গে পতিত হলে কোনটি প্রথমে নিচে পড়বে?
ক
ধাতব মুদ্রা
খ
পালক
গ
দুটো একসঙ্গে
ঘ
কোনটিই পড়বে না
সঠিক উত্তর: দুটো একসঙ্গে
গ্যালিলিওর প্রথম সূত্র অনুযায়ী স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাঁধায় পড়ন্ত সব বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাই ধাতব মুদ্রা ও পালকের উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ একই থাকবে। বাতাসের বাঁধা না থাকলে এগুলো একই সঙ্গে মাটিতে পরবে।