পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয় কোন কোষ হতে?
ক
মিউকাস কোষ
খ
যকৃতের কোষ
গ
চিফ কোষ
ঘ
প্যারাইটাল কোষ
সঠিক উত্তর: প্যারাইটাল কোষ
খাদ্য পরিপাকের সময় পাকস্থলী হতে গ্যাস্ট্রিক গ্রন্থির রস নিঃসৃত হয়ে খাদ্যকে পরিপাক করে। এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোর একটি কোষ হলো প্যারাইটাল কোষ। এই কোষ হতে হাইড্রোক্লোরিক এসিড(HCL) ক্ষরিত হয়ে খাদ্যের সকল ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়।