হৃৎপিন্ডের প্রকোষ্ঠের প্রসারণকে কি বলা হয়?
ক
সিস্টোল
খ
ডায়াস্টোল
গ
উভয়ই সত্য
ঘ
কোনোটিই নয়
সঠিক উত্তর: ডায়াস্টোল
হৃদপিণ্ডের সংকোচন শেষ হবার পরে এর চেম্বার বা নিলয়গুলি শিথিল হয়ে তাতে আবার রক্ত এসে জমা হয়, পরের সংকোচনের প্রস্তুতি হিসেবে। এই সময়টাকে বলা হয় ডায়াস্টোল। আর এসময়ের রক্তচাপকেই বলা হয় ডায়াস্টোলিক রক্তচাপ। স্বাভাবিকভাবে ডায়াস্টোলিক রক্তচাপ হবে ৮০ মিলিমিটার মার্কারি অথবা তার কম। উচ্চ রক্তচাপ থাকলে শান্ত অবস্থাতেও এর মান বেশী হতে পারে। আর পানিশূন্যতায় বা অতিরিক্ত রক্তপাতের ফলে ডায়াস্টোলিক হাইপোটেনশন দেখা দিতে পারে।