বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারকাগুলো রয়েছে তা দিয়ে কী বুঝানো হয়েছে?

বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারকাগুলো রয়েছে তা দিয়ে কী বুঝানো হয়েছে? সঠিক উত্তর বাহত্তরের সংবিধানের মূলনীতিসমূহ

বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল ।জাতীয় প্রতীকের ডিজাইনার পটুয়া কামরুল হাসান।শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ।চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা।চারটি তারকা চিহ্ন দ্বারা বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতিকে নির্দেশ করা হয়েছে ।পানি, ধান ও পাট প্রতীক দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি।এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক ।তারকাগুলো দ্বারা ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙক্ষা
Bissoy MCQ

Related Questions

বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের যেগুলো রয়েছে?
বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের যেগুলো রয়েছে (Thefollowings are in the national emblem of Bangladesh)
বাংলাদেশের জাতীয় প্রতীকে থাকা 'ভাসমান শাপলা'-এর ডিজাইনার কে?
'ভাইয়ে' শব্দে কোন নিয়মে '-য়ে' বিভক্তি যুক্ত হয়েছে?