সাধারন শেয়ার হোল্ডারদের কোন অধিকার আছে?
ক
তারা কোম্পানির তথ্যাদি জানতে চাইতে পারে এবং কোম্পানির বই দেখতে পারে।
খ
তারা অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে দেয় নির্দিষ্ট লভ্যাংশ বাতিল করতে পারে।
গ
তারা ঋণপত্রের সুদ বাতিল করতে পারে।
ঘ
তারা কোম্পানির সম্পত্তি বিক্রি করতে পারে।
সঠিক উত্তর: তারা কোম্পানির তথ্যাদি জানতে চাইতে পারে এবং কোম্পানির বই দেখতে পারে।
শেয়ার মালিকরা কোম্পানির যেকোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। যে সিদ্ধান্তের পক্ষে বেশির ভাগ ভোট পড়ে কোম্পানি পরবর্তী সময়ে ওই সিদ্ধান্ত গ্রহণ করে। যেহেতু সাধারণ শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিক, সেহেতু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অংশগ্রহণের অধিকার তাদের থাকে।