পরিপক্ক পর্যায়ে নিচের কোন কোষে নিউক্লিয়াস থাকে না?
ক
সিভনল
খ
স্টোমাটাল সেল
গ
জাইলেম ফাইবার
ঘ
ফ্লোয়েম ফাইবার
সঠিক উত্তর: সিভনল
ফ্লোয়েম টিস্যুতে অবস্থিত চালুনির মতো প্রস্থপ্রাচীরযুক্ত নলাকার কোষকে সিভনল বা সিভকোষ বলে। সিভকোষ এরা বিশেষ ধরনের কোষ। দীর্ঘ, পাতলা কোষপ্রাচীরযুক্ত ও জীবিত এ কোষগুলো লম্বালম্বি ভাবে একটির উপর একটি পরপর সজ্জিত হয়ে সিভনল গঠন করে। এ কোষ গুলো চালুনির মতো ছিদ্রযুক্ত সিভিপ্লেট দ্বারা পরস্পর থেকে আলাদা থাকে। পরিপক্ক পর্যায়ে সিভনল কোষে নিউক্লিয়াস থাকে না |