নিচের কোন ক্ষুদ্রাঙ্গটি গ্রানাম ধারন করে?
ক
ক্লোরোপ্লাস্ট
খ
রাইবোসোম
গ
লাইসোসোম
ঘ
মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: ক্লোরোপ্লাস্ট
সবুজ রঙের প্লাস্টিড হিসেবে পরিচিত ক্লোরোপ্লাস্টের প্রাচীর দুই স্তর বিশিষ্ট। এর বাহিরের স্তরকে বহিঃস্তর এবং ভিতরের স্তরকে অন্তঃস্তর বলে। ক্লোরোপ্লাস্টের অন্তঃস্তরের ভিতরে গ্রানাম (বহুবচনে গ্রানা) চাকতি নামক একটি স্তরিভূত অঙ্গ থাকে।