স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ
সৈয়দ নজরুল ইসলাম
গ
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ঘ
বিচারপতি সাহাবুদ্দীন আহমদ
সঠিক উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৭.০৪.১৯৭১ - ১২.০১.১৯৭২ )। বঙ্গবন্ধু পাকিস্তানে অন্তরিণ থাকার কারণে উপরাষ্টপতি সৈয়দ নজরুল ইসলাম ১৭ এপ্রিল থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী তৃতীয় এবং বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ত্রয়োদশ ও পঞ্চদশ রাষ্ট্রপতি ছিলেন।