সম্প্রতি বাংলাদেশের যে পণ্য 'ভৌগোলিক নির্দেশক পণ্যের' স্বীকৃতি পেয়েছে-

ইলিশ
জামদানি
বেনারসি
মসলিন

সঠিক উত্তর: ইলিশ

২০১৭ সালে ইলিশ মাছের জিআই স্বীকৃতি চেয়ে আবেদন করে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর।  আবেদনটি পরীক্ষা-নিরীক্ষার পর ওই বছরের জুনে গেজেট প্রকাশ করা হয়। কিন্তু দুই মাসের মধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ বিষয়ে কোনো আপত্তি না করায় এ পণ্যের জিআই স্বত্ব পায় বাংলাদেশ।শুধু বাংলাদেশেই উৎপাদিত হয় এমন ১১টি পণ্য আন্তর্জাতিক মেধাস্বত্ব কর্তৃপক্ষ থেকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্য কোনো দেশে নয়, এই পণ্যগুলো শুধু বাংলাদেশেই উৎপাদন করা সম্ভব।  ২০১৬ সালে বাংলাদেশের প্রথম জিআই পণ্যের স্বীকৃতি পায় জামদানি শাড়ি। এরপর একে একে পেয়েছে ইলিশ মাছ, ক্ষীরশাপাতি আম, মসলিন, বাগদা চিংড়ি, ফজলি আম, কালিজিরা চাল, বিজয়পুরের সাদা মাটি, রাজশাহী সিল্ক, রংপুরের শতরঞ্জি এবং দিনাজপুরের কাটারিভোগ চাল।
Bissoy MCQ

Related Questions

সম্প্রতি (২৪ সেপ্টেম্বর ২০২৪) বাংলাদেশের কোন পণ্য জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে?
বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য-
বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য কোনটি?

Next steps