ম্যালেরিয়া জীবানু বহনকারী মশার নাম-

এডিস
এনোফিলিস
কিউলেক্স
ম্যানসোনাইড

সঠিক উত্তর: এনোফিলিস

বাংলাদেশে Anopheles - এর চার প্রজাতি ম্যালেরিয়ার রোগজীবাণু বহন করে। প্রজাতিগুলি Anopheles dirus, An. philippinensis, An. minimus ও An. sundaicus। আরও যে চার প্রজাতির মশাকে ম্যালেরিয়া পরজীবীবাহক বলে মনে করা হয় সেগুলি Anopheles aconitus, An. vagus, An. annularis ও An. maculatus var willmorei। বাংলাদেশে সাধারণত বছরে দুবার ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ঘটে: একবার প্রাক - বর্ষায় (মে - জুন), পরের বার বর্ষা - পরবর্তী (অক্টোবর - নভেম্বর) সময়ে। ম্যালেরিয়া ছাড়া অন্য রোগের মধ্যে গোদ সংক্রমণ ঘটায় Culex quinquefasciatus (bancroftian type) ও Mansonia প্রজাতি (brugian type)। দীর্ঘকাল অবগুপ্ত ও সম্প্রতি শনাক্ত ভাইরাসজনিত রোগ ডেঙ্গুর সংক্রমণ ঘটায় Aedes aegypti ও Ae. albopictus এবং আরও স্বল্পজ্ঞাত ভাইরাসজনিত জাপানী এনসেফালিটিস ছড়ায় Culex tritaeniorhynchus মশা। এনোফিলিস মশাম্যালেরিয়াবাহী হিসেবে সুপরিচিত চারটি মশাই গ্রামাঞ্চলে ও শহরতলীতে বংশবৃদ্ধি করে। শহরাঞ্চলে ম্যালেরিয়া ছড়ায় গ্রামাঞ্চল থেকে শহরে আসা কিছু নবাগত সন্দেহজনক মশা, বিশেষত Anopheles vagus, যে সারা দেশে বংশবৃদ্ধি করে।
Bissoy MCQ

Related Questions

ডেঙ্গু জীবানু বহনকারী মশার নাম কি?
ডেঙ্গু রোগের জীবানু বহনকারী মশার প্রজাতি কোনটি?
ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশার নাম কি?
ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কী?
কোনো এক মশার শূককীট পানির তলে সমান্তরাল চিৎ হয়ে ভাসে। শুককীট কোন মশার?
ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি?
ম্যালেরিয়া জীবানু নিচের কোন শ্রেণির অন্তর্গত?
মশার কামড়ে ম্যালেরিয়া জ্বর হয়। এটির সাপেক্ষে কোনটি সঠিক?

Next steps