মুখ গহ্বরে কোন খাদ্যটির আংশিক পরিপাক ঘটে? (Which one of the food ingredients is partially digested in mouth?)
A
ভিটামিন (Vitamin)
B
শর্করা (Carbohydrate)
C
আমিষ (Protein)
D
ফ্যাটি অ্যাসিড (Fatty acid)
Correct Answer: শর্করা (Carbohydrate)
কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাকে যেসব এনজাইম অংশ নেয়, তা নিম্নরূপ।টায়ালিনমল্টেজঅ্যামাইলেজসুক্রেজল্যাকটেজআইসোমলটেজএসব এনজাইমের ক্রিয়ায় কার্বোহাইড্রেট ভেঙে সরল গ্লুকোজে পরিণত হয়।কার্বোহাইড্রেটের পরিপাক মূলত মুখগহ্বর থেকেই শুরু হয়। পরিপাক-কৃত ও অপরিপাক-কৃত কার্বহাইড্রেট পেরিস্টালসিস প্রক্রিয়ায় খাদ্যনালি দিয়ে পাকস্থলিতে পৌছায়। উল্লেখ্য যে,কার্বোহাইড্রেট পাকস্থলিতে পরিপাক হয় না। এগুলো পরিপাক হওয়ার জন্য যে এনজাইম প্রয়োজন তা পাকস্থলী থেকে হয় না। কার্বোহাইড্রেট সম্পূর্ণভাবে পরিপাক হয় ক্ষুদ্রান্তে।