Cucumis sativus এর প্লাসেন্টেশন কোন প্রকৃতির? (What type of placentation is found in cucumis sativus?)
A
বেসাল (Basal)
B
শীর্ষক (Apical)
C
এক প্রান্তীয় (Marginal)
D
প্যারাইটাল (Paraietal)
Correct Answer: প্যারাইটাল (Paraietal)
প্লাসেন্টেশন (Placentation) বা অমরাবিন্যাস :(i) মার্জিনাল (Marginal) বা একপ্রান্তীয় ➞ এক্ষেত্রে একপ্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয়ের এক কিনার বরাবর প্লাসেন্টা থাকে । যেমন - Pisum sativum (মটরশুটি), Lablab purpureus (শিম)(ii) প্যারাইটাল (Paraietal) বা বহুপ্রান্তীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় এক বা একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং প্লাসেন্টাসমূহ থাকে পরিধীয় দেয়ালে । যেমন - Cucumis sativus (শশা), Lagenaria vulgaris (লাউ)(iii) বেসাল (Basal) বা মূলীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং প্লাসেন্টা গর্ভাশয়ের গোড়ায় থাকে । যেমন - Tridax procumbens (ত্রিধারা), Helianthus annuus (সূর্যমুখী), Oryza sativa (ধান)(iv) এ্যাপিক্যাল (Apical) বা শীর্ষক ➞ এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং প্লাসেন্টা গর্ভাশয়ের শীর্ষে থাকে । যেমন - Coriandrum sativum (ধনিয়া), Euphorbia pulcherrima (লাল পাতা)