থিওরি অব রিলেটিভিটি(Theory of Relativity) এর উদ্ভাবক কে?
থিওরি অব রিলেটিভিটি(Theory of Relativity) এর উদ্ভাবক কে? Correct Answer আলবার্ট আইনস্টাইন
পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্ম জার্মানির উলম শহর , ১৪ মার্চ ১৮৭৯ । ১৯০৫ সালে প্রকাশিত হয় তার যুগান্তকারী তত্ত্ব ' আপেক্ষিকতাবাদ' (Theory of Relativity ) । সারা বিশ্বের বিজ্ঞানীমহলে ছড়িয়ে পড়ে তার খ্যাতি। ১৯০৯ সালে জুরিখ বিশ্ববিদ্যালয়ে তত্ত্বীয় পদার্থবিদ্যার অধ্যাপক নিযুক্ত হলেন আইনস্টাইন। ১৯১৩ সালে নিযুক্ত হলেন বার্লিনের 'কাইজার ভিলহেলম ফিজিক্যাল ইনস্টিটিউট' - এর পদার্থবিজ্ঞান বিভাগের পরিচালক । ১৯২১ সালে ফটোইলেকট্রিসিটি বিষয়ে গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। বিজ্ঞানী আইনস্টাইনের অন্যতম যুগান্তকারী আবিষ্কার হলো ভর শক্তি সমীকরণ E = mc2 । এখানে E = শক্তি, m = ভর এবং c = আলোর গতিবেগ।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025