কোনটি সেরেব্রাম এর কাজ নয় ?
ক
বুদ্ধিবৃত্তি
খ
ইচ্ছাশক্তি
গ
সৃতিশক্তি
ঘ
শ্বাসপ্রশ্বাসের হার
সঠিক উত্তর: শ্বাসপ্রশ্বাসের হার
দুটি বড়, কুন্ডলী পাকানো ও খাজঁ বিশিষ্ট খন্ড নিয়ে সেরেব্রাম (cerebrum) গঠিত। খন্ড দুটিকে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলে। সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এবং মস্তিষ্কের অন্যান্য অংশকে আবৃত করে রাখে।কাজ :সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করে।চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, উদ্ভাবনীশক্তি প্রভৃৎ মানসিক বোধের নিয়ন্ত্রণ করে।বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।বাকশক্তিকে নিয়ন্ত্রণ করে।সব ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।