অধিক দূরত্বের তড়িৎ প্রেরণের সময় ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎ প্রবাহ কমানো হয়। এতে লাভ কি?
ক
প্রেরক তারের রোধ ক্রমশ হ্রাস পেতে থাকে
খ
তাপশক্তি উৎপাদনে তড়িতের অপচয় কম হয়
গ
প্রেরক তার অধিক তড়িৎ বহন করতে পারে
ঘ
তড়িৎঅতি দ্রুত গন্তব্যে পৌঁছা য়
সঠিক উত্তর: তাপশক্তি উৎপাদনে তড়িতের অপচয় কম হয়
কোন কোন ক্ষেত্রে উৎপাদন কেন্দ্র থেকে বহুদূরে তড়িৎ প্রেরণ করা হয়, সেক্ষেত্রে সঞ্চালন লাইন খুব দীর্ঘ হয়। তাই দীর্ঘ তারের মধ্য দিয়ে তড়িৎশক্তি প্রবাহের সময় কিছু পরিমাণ তাপের উদ্ভব হয়। ফলে তড়িৎ শক্তির অপচয় হয়। তাই এই অপচয় রোধকল্পে তড়িৎ প্রেরণের সময় ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎ প্রবাহ কমানো হয়।