T2 ফায ভাইরাসের বৈশিষ্ট্য -
A
লাইসোজাইম নামক পোষক কোষের আবরণী বিনষ্টকারী উৎসেচক থাকে
B
দেহ প্রকৃত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত
C
পুষ্টির জন্য গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল
D
এতে প্রত্যক্ষ কোষ বিভাজন (অ্যামাইটোসিস) পরিলক্ষিত হয়
Correct Answer: লাইসোজাইম নামক পোষক কোষের আবরণী বিনষ্টকারী উৎসেচক থাকে
T2, ব্যাকটেরিওফায এর গঠন বৈশিষ্ট্য :• ফায একটি গ্রিক শব্দ যার অর্থ To eat বা ভক্ষণ করা• ১৯১৭ সালে দ্য হেকেলী ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে ব্যাকটেরিওফায় বা ফায নামে অভিহিত করেন।• দেহকে ২টি অংশে ভাগ করা যায়, যথা: মাথা ও লেজ। • মাথাটি ষড়ভূজাকৃতির। দৈর্ঘ্য ৯৩ nm গ্রন্থ ৬৫ nm• মাথার ভেতরে দ্বিসূত্রক DNA থাকে। এতে ১৫০টি জিন থাকে। লেজের দৈর্ঘ্য ১০০ nm ব্যাস- ২৫ nm• লেজের নিচে প্রোটিন দিয়ে তৈরী বেসপ্লেট, কাঁটার মত স্পাইক এবং ছয়টি স্পর্শকতন্ত্র আছে।