নিম্নের কোনটি বৃক্ক সম্পর্কে সঠিক নয়?
ক
অসমোরেগুলেশনের প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক
খ
বৃক্কে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়
গ
ADH-এর প্রভাবে পানির পুনঃশোষণ বেশি হয়
ঘ
সক্রিয় পরিবহন পদ্ধতিতে গ্লুকোজ শোষিত হয়
সঠিক উত্তর: বৃক্কে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়
বৃক্ক বা কিডনি (ইংরেজি: Kidney) মেরুদণ্ডী প্রাণিদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা দেহের রেচন তন্ত্রের প্রধান অংশ। এর প্রধান কাজ রক্ত ছেঁকে বর্জ্য পদার্থ (যেমন ইউরিয়া) পৃথকীকরণ ও মূত্র উৎপাদন। মানব দেহের সমুদয় রক্ত দিনে প্রায় ৪০ বার বৃক্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়।