ভাইরাসের জন্য নিম্নের কোনটি সঠিক?
ভাইরাসের জন্য নিম্নের কোনটি সঠিক? সঠিক উত্তর পোষকের বাইরে নিস্ক্রিয়
ভাইরাসের দেহে কোন নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই; কেবল প্রোটিন এবং নিউক্লিক এসিড দিয়ে দেহ গঠিত। কেবলমাত্র উপযুক্ত পোষকদেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে। এদের অভ্যন্তরীণ তথ্য বহনকারী সূত্রক দুই প্রকারের হতে পারে: ডিএনএ এবং আরএনএ। ভাইরাসের বাইরের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলা হয়।