নিম্নের কোনটি কোষীয় শ্বসন নয় ?
ক
গ্লাইকোলাইসিস
খ
ক্রেবস চক্র
গ
অক্সিডেটিভ ফসফোরাইলেশন
ঘ
ক্যালভিন চক্র
সঠিক উত্তর: ক্যালভিন চক্র
সালোকসংশ্লেষের অন্ধকার দশায় যে চক্রাকার বিক্রিয়ার মাধ্যমে CO2 ( কার্বন ডাই-অক্সাইড) -এর সংবন্ধন, ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ, শর্করা সৃষ্টি ও RuBP -এর পুনঃসংশ্লেষণ ঘটে তাকে কেলভিন চক্র বলে । যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রাণিদেহের কোষস্থ খাদ্যবস্তু বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে মজুদকৃত শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে এবং কার্বন-ডাই অক্সাইড নিষ্কাশন করে তাকে কোষীয় শ্বসন বলে।