নিম্নের কোনটি মানুষের রক্তের বৈশিষ্ট্য নয় ?
ক
বিভিন্ন ধরনের অনিয়মিত আকৃতির শ্বেত কণিকা আছে
খ
লোহিত কণিকাগুলি দ্বি-অবতল এবং গোলাকৃতি
গ
রক্তে প্লাজমা এবং রক্তকণিকা বিদ্যমান
ঘ
রক্তে নিউক্লিয়াস সম্বলিত অণুচক্রিকা থাকে
সঠিক উত্তর: রক্তে নিউক্লিয়াস সম্বলিত অণুচক্রিকা থাকে
অণুচক্রিকা (ইংরেজি: Platelet) নিউক্লিয়াসবিহীন, গোলাকার বা ডিম্বাকার বা রড আকৃতির বর্ণহীন সাইটোপ্লাজমীয় চাকতি বিশিষ্ট রক্তের ক্ষুদ্রতম কোষকে অণুচক্রিকা বলে। এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ অঙ্গানু- মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস থাকে না।