নিম্নের কোনটি হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠ বিভক্ত করে ?
নিম্নের কোনটি হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠ বিভক্ত করে ? সঠিক উত্তর এন্ডোকার্ডিয়াম
হৃদপিণ্ডের প্রাচীরহৃদপিণ্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। এসব পেশিকে হৃদপেশী বা কার্ডিয়াক পেশি (Cardiac muscle) বলে। পেশিগুলাে তিন স্তরবিশিষ্ট, যেমন-ক. এপিকার্ডিয়াম (Epicardium)এটি হৃদপ্রাচীরের সবচেয়ে বাইরের স্তর এবং যােজক কলায় তৈরি। এই স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে।খ.মায়ােকার্ডিয়াম (Myocardium)এটি হৃদপ্রাচীরে মধ্যবর্তী স্তর। স্তরটি পুরু, দৃঢ় প্রকৃতির এবং এগুলাে হৃদপিণ্ডের সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে।গ. এন্ডোকার্ডিয়াম (Endocardium)এটি হৃদপ্রাচীরের ভেতরের স্তর যা হৃদপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে, হৃদপিন্ডের কপাটিকাসমূহ ঢেকে রাখে এবং রক্তের সাথে হৃদপিণ্ডের অবিচ্ছিন্ন সংযােগ ঘটায়।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025