কোনটি হায়ালিন তরুনাস্থির উদাহারণ নয়?
কোনটি হায়ালিন তরুনাস্থির উদাহারণ নয়? সঠিক উত্তর ইউস্টেশিয়ান নালী
তরুণাস্থির প্রকারভেদ : ম্যাট্রিক্সের গঠনের উপর ভিত্তি করে তরুণাস্থি ৪ প্রকার। যথা-১। হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি (Hyaline cartilage) : তরুণাস্থির মাতৃকা স্বচ্ছ, দৃঢ়, স্থিতিস্থাপক, নমনীয় ও সমসত্ত্ব। এতে কোন তন্তু থাকে না। এরা পেরিকন্ড্রিয়াম আবরণে আবৃত থাকে।অবস্থানঃ স্তন্যপায়ী প্রাণীদের নাক, শ্বাসনালি ইত্যাদিতে এ কলা বিদ্যমান। হায়ালিন তরুনাস্থির উদাহারণ পর্শুকা, শ্বাসনালী, স্তন্যপায়ীর নাক |২। পীত তন্তময় তরুণাস্থি (Yellow fibraous cartilage) : এ তরুনাস্থির ম্যাট্রিক্স অস্বচ্ছ, দৃঢ়, স্থিতিস্থাপক, নমনীয় ও সমসত্ত্ব। ম্যাট্রিক্সে পীততন্তু জালকের মতাে ছড়ানাে থাকে।অবস্থানঃ কর্ণছত্র, নাসিকার অগ্রভাগ, স্বরযন্ত্র ইত্যাদিতে এ ধরনের তরুণাস্থি থাকে।৩। শ্বেততন্তুময় তরুণাস্থি (White fibrous cartilage) : এ কলার ম্যাট্রিক্সে অনেক শাখাহীন, সূক্ষ্ম ও সমান্তরালভাবে বিন্যস্ত সাদা তন্তু থাকে।অবস্থানঃ লিগামেন্টের সংযােগস্থলে, আন্তঃকশেরুকার চাকতির পিউবিস সিমফাইসিসে এ ধরনের তরুণাস্থি পাওয়া যায়।৪। চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি (Calcified cartilage) : এটি এক বিশেষ ধরনের তরুণাস্থি। এক্ষেত্রে ম্যাট্রিক্সে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট থাকে। ফলে এ তরুণাস্থি ঘর্ষণ ও চাপজনিত আঘাত সহ্য করতে সক্ষম।