নিম্নের কোন তথ্যটি প্লাজমামেমব্রেনের জন্য সঠিক নয়?
নিম্নের কোন তথ্যটি প্লাজমামেমব্রেনের জন্য সঠিক নয়? সঠিক উত্তর খাদ্য মধ্যস্থ শক্তি নির্গত করা
প্লাজমামেমব্রেনঃ কোষ প্রাচীরের নীচে সমস্ত প্রােটোপ্লাজমকে ঘিরে যে স্থিতিস্থাপক ও অর্ধভেদ্য সজীব পর্দা থাকে তাকে প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন, সাইটোমেমব্রেন বা কোষ ঝিল্লী বলে। মেমব্রেনটি জায়গায় জায়গায় ভাঁজ বিশিষ্ট হতে পারে। প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাস (বহুবচনে মাইক্রোভিলাই) বলে। প্লাজমামেমব্রেনের আধুনিকতম ও সর্বজন গ্রাহ্য গঠনের মডেলের নাম ফ্লুইড মোজাইক মডেল বিভিন্ন কোষ অঙ্গাণু যেমন-মাইটোকন্ড্রিয়া,গলগি বডি,নিউক্লিয়ার মেমব্রেন ইত্যাদি সৃষ্টিতে সহায়তা করা | বাইরের সকল প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে |
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025