ফল ও বীজ উৎপাদনের শরীরতত্ত্বের ক্ষেত্রে অক্সিজেনের প্রভাব সমন্ধে কোনটি সঠিক নয় ?

ফল ও বীজ উৎপাদনের শরীরতত্ত্বের ক্ষেত্রে অক্সিজেনের প্রভাব সমন্ধে কোনটি সঠিক নয় ? সঠিক উত্তর অক্সিজন শ্বসন হার হ্রাস করে

শ্বসন ::অভ্যন্তরীণ প্রভাবক: অভ্যন্তরীণ প্রভাবকসমূহ হলো -১) খাদ্যদ্রব্য: শ্বসন প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য (শ্বসনিক বস্তু) ভেঙ্গে শক্তি, পানি ও কার্বনডাইক্সাইড নির্গত করে, তাই কোষে খাদ্যদ্রব্যের পরিমাণ ও ধরন শ্বসন হার নিয়ন্ত্রণ করে।২) উৎসেচক: শ্বসন প্রক্রিয়ায় বহুবিধ এনজাইম বা উতসেচক সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। কাজেই এনজাইমের ঘাটতি শ্বসন হার কমিয়ে দেয়।৩) কোষের বয়স: অল্পবয়স্ক কোষে বিশেষ করে ভাজক কোষে প্রোটোপ্লাজম বেশি থাকে বলে বয়স্ক কোষ অপেক্ষা শ্বসন হার বেশি হয়।৪) অজৈব লবন: কোনো কোনো লবন শ্বসন প্রক্রিয়াকে ব্যহত করলেও কোষের সুষ্ঠ ও স্বাভাবিক কাজের জন্য এবং স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া পরিচালনার জন্য কোষের অভ্যন্তরে অজৈব লবন থাকা বাঞ্চনীয়।৫) কোষমধ্যস্থ পানি: বিভিন্ন শ্বসনিক বস্তু দ্রবীভূত করতে এবং এনজাইমের কার্যকারিতা প্রকাশের জন্য পানির প্রয়োজন।----------------------------------------------------বাহ্যিক প্রভাবক : বাহ্যিক প্রভাবকসমূহ হলো -তাপমাত্রা : 20 ডিগ্রী সে : এর নিচে এবং 45 ডিগ্রী সে : এর উপরের তাপমাত্রায় শ্বসনের হার কমে যায়। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা 20 ডিগ্রী সে : থেকে 45 ডিগ্রী সে :।অক্সিজেন : সবাত শ্বসনে পাইরুভিক এসিড জারিত হয়ে কার্বনডাইক্সাইড ও পানি তৈরি করে। কাজেই অক্সিজেনের অভাবে সবাত শ্বসন কোনভাবেই চলতে পারে না।পানি : পরিমিত পানি সরবরাহ শ্বসন ক্রিয়াকে স্বাভাবিক রাখে।  কিন্তু অত্যন্ত কম কিংবা অতিরিক্ত পানির উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া ব্যহত হয়।আলো : শ্বসন কার্যে আলোর প্রয়োজন পড়ে না সত্যি কিন্তু দিনের বেলা আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকায় অক্সিজেন গ্রহন ও কার্বনডাইক্সাইড ত্যাগ করা সহজ হয় বলে শ্বসনের হার বেড়ে যায়।কার্বনডাইক্সাইড : বায়ুতে কার্বনডাইক্সাইড _এর ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কিঞ্চিত কমে যায়।
Bissoy MCQ

Related Questions