বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
ক
দ্রাবিড়
খ
ইন্দো-ইউরোপীয়
গ
দক্ষিণ-পূর্ব এশিয়
ঘ
ইউরালীয়
সঠিক উত্তর: ইন্দো-ইউরোপীয়
বাংলা ভাষা ইন্দো - ইউরোপীয় মূল ভাষার অন্তর্গত। ইন্দো - ইউরোপীয় ভাষাসমূহ পৃথিবীর আদি ভাষা পরিবারের একটি। এই ভাষা পরিবারের অন্তর্গত ভাষা ও উপভাষাসমূহ বিশ্বের ৬টি মহাদেশে পাওয়া যায়। বেশির ভাগ ইন্দো - ইউরোপীয় ভাষা ইউরোপ ও দক্ষিণ এশিয়ায় বিবর্তন হয়। হিন্দি, বাংলা, ইংরেজি, লাতিন, ফার্সি ও রুশ ছাড়াও বিশ্বের অনেক অনেক ভাষা এই পরিবারের অন্তর্গত। এথ্নোলগের মতে, বর্তমানে এই ভাষার ৪৪৫ টি জীবন্ত ভাষা সদস্য রয়েছে, যা একে বিশ্বের বৃহত্তম ভাষা পরিবারে পরিণত করেছে।