মরুকরণের কারণ কোনটি?
ক
বেশি মাত্রায় পশু চরানো
খ
বৃক্ষ নিধন
গ
আবহাওয়ার তারতম্য
ঘ
উপরের বর্ণিত সবগুলো
সঠিক উত্তর: উপরের বর্ণিত সবগুলো
যে প্রক্রিয়ায় পৃথিবীর উষ্ণ মরুভূমির প্রান্তভাগে পার্শ্ববর্তী এলাকাসমূহে বা মরুসংলগ্ন অঞ্চলে অবস্থিত প্রায় শুষ্ক অঞ্চলগুলি মরুভূমিতে রূপান্তরিত হয়ে মরুভূমির আয়তন বৃদ্ধি হয়, সেই প্রক্রিয়াকে মরুকরণ বলে।মরুকরণের জন্য মূলত নিম্নলিখিত কারণগুলি দায়ী : আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, বনভূমির নিধনীকরণ, গোচরণ ভুমির তৃণকে নির্মূল করে যা ভূমিক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়।