'রহিম "ধোপাকে" কাপড় ধুতে দিল। ইহা কোন কারক?
ক
কর্তৃকারক
খ
কর্মকারক
গ
সম্প্রদান কারক
ঘ
অপাদান কারক
সঠিক উত্তর: কর্মকারক
'রহিম "ধোপাকে" কাপড় ধুতে দিল। ইহা কর্ম কারক। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।