একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল হল -

একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল হল - সঠিক উত্তর সমপার্শ্বীয় বন্ধ

মুক্ত সমপার্শ্বীয় ➞ একই ব্যাসার্ধের পাশাপাশি অবস্থিত জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম (জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েক স্তরবিশিষ্ট আয়তাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুকে ক্যাম্বিয়াম বলে) থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - দ্বিবীজপত্রী উদ্ভিদ (কুমড়া জাতীয় উদ্ভিদের কান্ড ব্যতীত) ও নগ্নবীজী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।বদ্ধ সমপার্শ্বীয় ➞ সমপার্শ্বীয় বান্ডলের জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।সমদ্বিপার্শ্বীয় ➞ যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার ওপর ও নিচ উভয় পাশে দুই খন্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে । সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয়পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত । জাইলেমের বাইরের দিকের (পরিধির দিকের) ফ্লোয়েমকে বহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে । লাউ, কুমড়া, শশা ইত্যাদি উদ্ভিদের কান্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে ।

Related Questions

একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল-
একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডিলে-
লাউ, কুমড়া ইত্যাদি উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল-
কুমড়া উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল-
একবীজপত্রী উদ্ভিদের কান্ডে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়?
একবীজপত্রী উদ্ভিদের কান্ডে ভাস্কুলার বান্ডল কিভাবে সাজানো থাকে?
সূর্যমুখী ফুলের কান্ডের ভাস্কুলার বান্ডল কোন প্রকার?
লাউ, কুমড়া ইত্যাদি বিভিন্ন কান্ডের ভাস্কুলার বান্ডল-
একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডল কোন ধরনের
যেটি একবীজপত্রী উদ্ভিদের কান্ডের বৈশিষ্ট্য নয়-