জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোন্ কোন্ দেশ?
ক
ফ্রান্স, রাশিয়ান ফেডারেশন, বেলজিয়াম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
খ
চিন , ফ্রান্স, রাশিয়ান ফেডারেশন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
গ
চীন, রাশিয়ান ফেডারেশন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি
ঘ
চীন, রাশিয়ান ফেডারেশন, জার্মানি, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: চিন , ফ্রান্স, রাশিয়ান ফেডারেশন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
নিরাপত্তা পরিষদের পনের সদস্য নিয়ে গঠিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি - চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য। এই স্থায়ী সদস্যদের নিরাপত্তা পরিষদের রেজল্যুশন, নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি বা মহাসচিব প্রার্থীর নিয়োগে ভেটো দেওয়ার ক্ষমতা আছে। এছাড়াও ১০ জন অস্থায়ী সদস্য আছে, যারা নিদিষ্ট অঞ্চল থেকে ২ বছরের জন্য নির্বাচিত হন।