'বিদ্যাপতি' কোথাকার কবি?

পাটনা
আসাম
মিথিলা
কলকাতা

সঠিক উত্তর: মিথিলা

বিদ্যাপতি (আনু. ১৩৭৪ - ১৪৬০) বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার। মিথিলার সীতামারী মহকুমার বিসফি গ্রামে এক বিদগ্ধ শৈব ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। তাঁদের পারিবারিক উপাধি ছিল ঠক্কর বা ঠাকুর। তাঁর পিতার নাম গণপতি ঠাকুর। বংশপরম্পরায় তাঁরা মিথিলার রাজপরিবারে উচ্চপদে চাকরি করতেন। বিদ্যাপতি নিজেও মিথিলারাজ দেবসিংহ ও শিবসিংহের সভাসদ ছিলেন। শ্রীহরি মিশ্রের অধীনে বিদ্যাপতি শিক্ষাগ্রহণ করেন। শস্ত্র, শাস্ত্র, রাজনীতি এবং সংস্কৃত সাহিত্যে তাঁদের পারিবারিক অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বিদ্যাপতি মৈথিলী, অবহট্ঠ ও সংস্কৃত ভাষায় বহু গ্রন্থ ও পদ রচনা করেন। শৈব বংশে জন্ম বলে তিনি বহু শৈবসঙ্গীতও রচনা করেন। কিন্তু ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ - বিষয়ক পদগুলিই তাঁর শ্রেষ্ঠ কীর্তি। সুমধুর এই বৈষ্ণব পদাবলির জন্যই তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন।
Bissoy MCQ

Related Questions

বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
বিদ্যাপতি কোথাকার কবি?
বিদ্যাপতি” কোন রাজসভার কবি ছিলেন?
বিদ্যাপতি কোন ধারার কবি?
বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন?
বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
”কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব” -”কবি কবি” কি অর্থে ব্যবহৃত হয়েছে?
’কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব’ এখানে ‘ কবি কবি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

Next steps