কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত?
কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? সঠিক উত্তর ইন্ডিয়ান ও ইউরেশিয়ান
পৃথিবীর সবচেয়ে উপরের স্তর ভূত্বক এবং এটির নিচের স্তর নিয়ে তৈরি কঠিন অংশটি হলো লিথোস্ফিয়ার । ভূ-অভ্যন্তরের এ অংশে বেশ কয়েকটি ছোট-বড় টেকটোনিক প্লেটে বিভক্ত এবং সেগুলো বিভিন্ন দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে। একসময় এসব প্লেটগুলো একটি অপরটির দিকে এসে সংঘর্ষ ঘটে। ফলে তুলনামূলকভাবে ভারী প্লেটটি অন্য প্লেটের নিচে ঢুকে যায়। সংঘর্ষের সীমানায় যে প্লেটটি উপরে থাকে সেটি উপরের দিকে ওঠার সময় পর্বতমালা তৈরি করে। এভাবে ভারতীয় টেকটোনিক প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্বে হিমালয় পর্বতমালার পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট তৈরি হয়েছে।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025