সম্প্রতি (১৩ এপ্রিল ২০২৪) ইসরাইলে পরিচালিত ইরানের বিশেষ সামরিক অভিযানের নাম কী?

অপারেশন আল-আকসা ফ্লাড
অপারেশন ট্রু প্রমিজ
অপারেশন জ্যাকপট
অপারেশন সার্চ সোর্ড

সঠিক উত্তর: অপারেশন ট্রু প্রমিজ

অপারেশন ট্রু প্রমিজ বা সত্য প্রতিশ্রুতি অভিযান হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ১৩ এপ্রিল, ২০২৪ তারিখে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের চালানো প্রতিশোধমূলক সামরিক অভিযান। এই অভিযানকে ইরান ও ইসরাইলের মধ্যকার সরাসরি সংঘর্ষ, বিশ্বের সবচেয়ে বড় ড্রোন হামলা এবং ইরানের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে পরিগণিত করা হয়েছে। সত্য প্রতিশ্রুতি অভিযানে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইসরাইলের দিকে নিক্ষেপ করা হয় এবং বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের প্রতিরক্ষা ব্যুহ ভেদ করে ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তুতে বিশেষ করে নাভাতিম বিমানঘাঁটিতে আঘাত হানে।
Bissoy MCQ

Related Questions

ইসরাইলে হামাসের চালান অভিযানের নাম কী?
সম্প্রতি ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস কর্তৃক ইসরাইলে শুরু হওয়া অভিযানটির নাম কী?
ইসরাইলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কী?
সম্প্রতি (এপ্রিল-২০২৪) 'নাইট উপাধি' পেয়েছেন কে?
সম্প্রতি (এপ্রিল-২০২৪) নতুন গ্যাসকূপের সন্ধান পাওয়া গেছে কোথায়?
সম্প্রতি (এপ্রিল-২০২৪) দুদকের প্রথম মহিলা মহাপরিচালক হয়েছেন-
সম্প্রতি (এপ্রিল-২০২৪) প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে 'হোয়াইট ব্যাজ'-এর স্বীকৃতি পান কে?

Next steps