‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন?
ক
মুনীর চৌধুরী
খ
আবদুল্লাহ আল মামুন
গ
মামুনুর রশীদ
ঘ
রশীদ হায়দার
সঠিক উত্তর: মামুনুর রশীদ
‘ওরা কদম আলী’ নাটকটি লিখেছেন মামুনুর রশীদ। মামুনুর রশীদ (জন্ম ২৯ ফেব্রুয়ারি ১৯৪৮) একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃত। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষনীয়। শ্রেণী সংগ্রাম তার নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে: ১৯৭৪ গন্ধর্ব নগরী, ১৯৭৬ ওরা কদম আলী, ১৯৮১ ওরা আছে বলেই, ১৯৮৩ ইবলিশ, ১৯৮৪ এখানে নোঙর, ১৯৮৫ গিনিপিগ, ১৯৮৬ অববাহিকা ।