বাংলাদেশে প্রথম আদমশুমারী হয় কবে?
ক
১৯৭২ সালে
খ
১৯৭৩ সালে
গ
১৯৭৪ সালে
ঘ
১৯৮১ সালে
সঠিক উত্তর: ১৯৭৪ সালে
জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট সময়ে জনশুমারি একটি জনগোষ্ঠীর বা দেশের জনসংখ্যা গণনার সামগ্রিক প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ, তথ্য একত্রীকরণ এবং জনমিতিতে অর্থনৈতিক ও সামাজিক তথ্যাদি প্রকাশ করা বোঝায়। বাংলাদেশে প্রথম জনশুমারি ১৯৭৪ সালে হয়েছিল। একটি দেশে জনশুমারি সাধারণত দশ বছর পর পর হয়।