অর্থের সময়মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে নির্ধারণ করা যায়?

প্রকৃত অর্থ
সুযোগ ব্যয়
মূল্য নির্ধারণ
প্রকল্প মূল্যায়ন ব্যয়

সঠিক উত্তর: সুযোগ ব্যয়

সুযোগ ব্যয় : কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করতে হয়। যাকে অর্থায়নে বিনিয়োগের সুযোগ ব্যয় বলা হয়। সুতরাং অর্থের সময়মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে এই সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা যায়। উদাহরণস্বরূপ: তোমার এলাকায় জমির মূল্য ১০ বছরে দ্বিগুণ হয়। পক্ষান্তরে সোনালী ব্যাংকে সঞ্চয়ী হিসাবে সুদের হার ধরা যাক শতকরা ৮ ভাগ। জমি কিনলে সোনালী ব্যাংকে টাকা রাখা যাবে না, তাই জমি ক্রয়ের সুযোগ ব্যয় এ ক্ষেত্রে ৮%। এ ক্ষেত্রে আমরা এই অধ্যায়ের সূত্র নং ১ ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে জমি কেনা উচিত, নাকি সোনালী ব্যাংকে টাকা রাখা উচিত। এ ব্যাপারে একটি সহজ এবং মোটামুটি সঠিক পদ্ধতি রুল ৭২' নামে পরিচিত। টাকা দ্বিগুণ হলে ৭২-কে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়, আবার ৭২-কে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। জমির মূল্য যেহেতু ১০ বছরে দ্বিগুণ হয়। সুতরাং সুদের হার (৭২/১০) বা ৭.২% সুতরাং জমি ক্রয় না করে সোনালী ব্যাংকে টাকা রাখা যুক্তিসংগত।
Bissoy MCQ

Related Questions

অর্থের সময়মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে কোনটির পরিমাণ নির্ধারণ করা যায়?
অর্থের সময়ের মূল্যের সূত্র প্রয়োগের সাধ্যমে কিসের পরিমাণ নির্ধারণ করা যায়?
মফিজ অর্থের সময়মূল্যের কোন সূত্র ব্যবহার করে মহাজনের বার্ষিক সুদ প্রদান করে?

Next steps