কোনটি বিলাসীর উক্তি?
ক
'ওরে বাপরে! আমি একলা থাকতে পারব না'
খ
'একলা যেতে ভয় করবে না তো?'
গ
'গেল গেল, গ্রামটা রসাতলে গেল'
ঘ
'কাগজ তো ইঁদুরেও আনতে পারে।'
সঠিক উত্তর: 'একলা যেতে ভয় করবে না তো?'
বড় বড় আমগাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল, পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বলিলাম, “পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও।”সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, “একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসব?”