সম্প্রতি (ফেব্রুয়ারি-২০২৪) চাঁদে সফলভাবে অবতরণ করা মার্কিন মহাকাশযানের রোবটের নাম কী?
ক
অডিসিয়াস
খ
অ্যাপোলো–১৭
গ
সোফিয়া
ঘ
জুনকো চিহিরা
সঠিক উত্তর: অডিসিয়াস
ওডিসিয়াস একটি মনুষ্যবিহীন চন্দ্র মহাকাশযান। যা বিগত ৫০ বছরের মধ্যে প্রথম মার্কিন চাঁদে অবতরণকারী মহাকাশ যান। মহাকাশযানটি টেক্সাস-ভিত্তিক ইঞ্জিনিয়ারিং ফার্ম ইনটুইটিভ মেশিনস দ্বারা উত্পাদিত। এটিকে মহাকাশ অনুসন্ধানে দেশের চলমান বিনিয়োগে বড় অগ্রগতি হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সহায়ক নতুন ডেটা সরবরাহ করবে যা আসন্ন চন্দ্র অভিযানে প্রয়োগ করা যেতে পারে, এমনকি মঙ্গল গ্রহের ভ্রমণেও।