'অপু' কোন উপন্যাসের চরিত্র?
ক
পথের পাঁচালী
খ
পদ্মা নদীর মাঝি
গ
লালসালু
ঘ
কাঁদো নদী কাঁদো
সঠিক উত্তর: পথের পাঁচালী
'অপু' পথের পাঁচালী উপন্যাসের চরিত্র। পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস। এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করণটির নাম আম আঁটির ভেঁপু। পরবর্তীকালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী (চলচ্চিত্র) নির্মাণ করেন যা পৃথিবী - বিখ্যাত হয়।