বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে?
ক
১৯৭৩
খ
১৯৭৪
গ
১৯৭৫
ঘ
১৯৭৬
সঠিক উত্তর: ১৯৭৪
১৯৬৭ সালে ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের কারণে ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) প্রতিষ্ঠিত হয়। এর মোট সদস্য ৫৭ এবং সদর দপ্তর জেদ্দা, সৌদি আরব। ২২- ২৪ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে OIC এর দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে বাংলাদেশের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মেলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশ OIC এর ৩২তম সদস্য দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।