'কাকভূষণ্ডী' বাগধারার অর্থ-
'কাকভূষণ্ডী' বাগধারার অর্থ- সঠিক উত্তর দীর্ঘজীবী
ভূষণ্ডি হলেন পুরাণবর্ণিত ত্রিকালদর্শী (অতীত, বর্তমান ও ভবিষ্যৎ যার নখদর্পণে) বা সর্বজ্ঞ কাকবিশেষ। আমাদের সমাজে বহুদর্শী প্রবীণ ব্যক্তিকে বুঝাতে ভূষণ্ডি শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। তুলসী দাসের 'রামচরিতমানস' (১৫৭৪) গ্রন্থের শেষ অধ্যায়ের (উত্তরকাণ্ড) আলোচনা অনুযায়ী, ভূষণ্ডি একজন সর্বদশী ঋষি। ভক্তিযোগ সম্পর্কে তিনি জ্ঞান বিতরণ করতেন।