'একুশে ফেব্রুয়ারি' সংকলনের প্রথম সম্পাদক কে?
ক
হাসান হাফিজুর রহমান
খ
আবদুল গাফফার চৌধুরী
গ
আলতাফ মাহমুদ
ঘ
মাহবুবুল আলম চৌধুরী
সঠিক উত্তর: হাসান হাফিজুর রহমান
”একুশে ফেব্রুয়ারি” প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান (জুন ১৪, ১৯৩২ – এপ্রিল ১, ১৯৮৩) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক ছিলেন। তার পূর্বপুরুষ জামালপুর জেলার অন্তর্গত কুলকান্দি গ্রামে বাস করতেন। তিনি মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য বিখ্যাত।