রোহিঙ্গা জাতি নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাকারী দেশর্টির নাম কী?
ক
কেনিয়া
খ
গাম্বিয়া
গ
গ্যাবন
ঘ
গায়ানা
সঠিক উত্তর: গাম্বিয়া
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) এই মামলা দায়ের করেছে গাম্বিয়া। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতটি ‘ওয়ার্ল্ড কোর্ট’ নামেও পরিচিত। নেদারল্যান্ডসের শহর দ্য হেগে এই আদালত অবস্থিত।