নিচের কোন অরবিটালটি পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে ?
নিচের কোন অরবিটালটি পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে ? সঠিক উত্তর p - অরবিটাল
অণু গঠনের সময় দুটি পরমাণুর একই অক্ষে অবস্থিত দুটি অরবিটাল খাড়াভাবে পাশাপাশি অধিক্রমণ করলে যে বন্ধন গঠিত হয় তাকে পাই বন্ধন বলে। যেমনঃ দুটি অক্সিজেন পরমাণুর প্রত্যেকের বহিস্তরের দুটি অর্ধপূর্ণ অরবিটাল 2py ও 2pz আছে। তার মধ্যে একটি করে প্রান্তিকভাবে অধিক্রমণ করে সিগমা বন্ধন গঠন করে। অবশিষ্ট একটি করে অরবিটাল খাড়াভাবে থেকে যায়। এ দুটি p অরবিটাল পরস্পর পাশাপাশি অধিক্রমণ করে। ফলে একটি সিগমা বন্ধনের পাশাপাশি একটি পাই বন্ধন গঠিত হয়।