ইলেক্ট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় নিচের কোন মৌলটি?
ইলেক্ট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় নিচের কোন মৌলটি? সঠিক উত্তর Cr
p (p³, p⁶) ও d (d⁵, d¹⁰) অরবিটাল অর্ধপূর্ণ ও পূর্ণ হলে অধিক সুস্থিত হয়। এজন্য Cr, Mo (42) এবং Cu, Ag (47) ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। Cr এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। কারণ অর্ধপূর্ণ ও পূর্ণ অরবিটাল বিশিষ্ট ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিত হয়। তাই Cr এর d অরবিটাল অর্ধপূর্ণ হওয়ার জন্য s হতে একটি ইলেকট্রন d অরবিটাল এ প্রবেশ করে। Cr (24) ➡️ [Ar]3d⁵4s¹ একইভাবে Mo (42)ও ব্যতিক্রম। একইভাবে Cu এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। Cu এর d অরবিটাল পূর্ণ হওয়ার জন্য s হতে একটি ইলেকট্রন d অরবিটাল এ প্রবেশ করে। Cu (29) ➡️ [Ar]3d¹°4s¹ একইভাবে Ag (47)ও ব্যতিক্রম।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025