দেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত?
ক
সাভার
খ
মংলা
গ
হালিশহর
ঘ
পাকশি
সঠিক উত্তর: হালিশহর
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (যা চট্টগ্রাম ইপিজেড নামে পরিচিত) বাংলাদেশের চট্টগ্রাম জেলার দক্ষিণ হালিশহরে অবস্থিত। বাংলাদেশের আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের মধ্যে প্রথম ও প্রধান এই ইপিজেডটি ১৯৮০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সংসদে পাশ হওয়া আইনবলে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।